কবিতা - আধখানি ভালবাসা
আলো-আঁধারির জলে
কেবল আসা-যাওয়া
কেবলই দূর থেকে
খানিক দেখা পাওয়া।
নব নব আশায়
আগে বেড়ে
আশাহত হয়ে
ফের পিছু হটা।
হাওরের জলে-ভাসা
ডানা-মেলা বলাকার
আশা-নিরাশায় বাঁধা
আধখানি ভালবাসা।
প্রথম প্রকাশঃ ২০ জানুয়ারি ২০২০

What a feelings while I was voyaging there!
ReplyDelete