Posts

কবিতা - আধখানি ভালবাসা

Image
আলো-আঁধারির জলে কেবল আসা-যাওয়া কেবলই দূর থেকে খানিক দেখা পাওয়া। নব নব আশায় আগে বেড়ে আশাহত হয়ে ফের পিছু হটা। হাওরের জলে-ভাসা ডানা-মেলা বলাকার আশা-নিরাশায় বাঁধা আধখানি ভালবাসা। প্রথম প্রকাশঃ ২০ জানুয়ারি ২০২০